Skip to content
FOCUS EYE HOSPITAL Focusing Vision, Focusing Life
Home / Events

Events & Eye Care Awareness

Hospital camps, announcements and patient education — including Phaco & ROP guidance.

Hospital Events

News, Camps & Notices

No active events right now. Awareness guides are available below.

নবজাতকের অন্ধত্ব প্রতিরোধে সময়মতো ROP স্ক্রিনিং জরুরি

ROP বা Retinopathy of Prematurity হলো এক ধরনের চোখের রোগ যা অত্যন্ত কম ওজন ও অপরিণত (premature) নবজাতকদের ক্ষেত্রে দেখা যায়। এই রোগে চোখের ভেতরের আলো গ্রহণকারী পর্দা অর্থাৎ রেটিনায় অস্বাভাবিক রক্তনালী গঠনের ফলে দৃষ্টিশক্তি হ্রাস বা সম্পূর্ণ অন্ধত্ব হতে পারে।

কোন শিশুদের ROP হবার ঝুঁকি বেশি?

  • জন্মের সময় ওজন ২.০ কেজির কম
  • ৩৪ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশু
  • NICU-তে দীর্ঘদিন অক্সিজেন দেওয়া হয়েছে
  • ইনফেকশন বা বারবার রক্ত পরিবর্তন হয়েছে

কখন স্ক্রিনিং করাতে হবে?

ROP স্ক্রিনিং সময়মতো করানো অত্যন্ত জরুরি। সাধারণত জন্মের ৩–৪ সপ্তাহের মধ্যে প্রথম চোখ পরীক্ষা করানো উচিত। একবার স্ক্রিনিং যথেষ্ট নয়—ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ লাগবে।

কীভাবে স্ক্রিনিং করা হয়?

  • বিশেষ যন্ত্র (Indirect Ophthalmoscope) দিয়ে চোখের রেটিনা পরীক্ষা করা হয়
  • কোন ব্যথা নেই, অল্প সময় লাগে
  • অভিজ্ঞ চক্ষু চিকিৎসক (ROP ট্রেনড) দ্বারা সম্পন্ন হওয়া উচিত

আমাদের পরামর্শ

আপনার শিশু যদি প্রিম্যাচিওর বা কম ওজনে জন্মগ্রহণ করে থাকে, তবে সময় নষ্ট না করে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের কাছে ROP স্ক্রিনিং করান। প্রতিরোধই শ্রেষ্ঠ চিকিৎসা — অন্ধত্ব রোধ করুন আজই। এই সেবা এখন পাওয়া যাচ্ছে ফোকাস আই হসপিটাল লিমিটেড, খুলনায় অভিজ্ঞ ROP চিকিৎসকের তত্ত্বাবধানে।

Patient Education

ফ্যাকো (Phaco) অপারেশন – সচরাচর জিজ্ঞাসা

ফ্যাকো অপারেশন কী?

ফ্যাকো (Phacoemulsification) অপারেশন হলো ছানি অপারেশনের একটি আধুনিক ও নিরাপদ পদ্ধতি, যেখানে আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করে চোখের পুরোনো ছানি ভেঙে ফেলা হয় এবং তার জায়গায় একটি কৃত্রিম ইনট্রাওকুলার লেন্স (IOL) বসানো হয়।

এই অপারেশন কতক্ষণ সময় লাগে?

ফ্যাকো অপারেশন সাধারণত ১০ থেকে ১৫ মিনিটে শেষ হয় এবং এটি ডে কেয়ার পদ্ধতিতে করা হয় – রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয় না।

কি ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয়?

সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া (চোখে ড্রপ বা ইনজেকশন) ব্যবহার করা হয়, যাতে রোগী ব্যথা অনুভব না করে, এবং পুরো সময় জেগে থাকেন।

ফ্যাকো অপারেশনের পরে কি ব্যথা হয়?

অপারেশনের পর সাধারণত ব্যথা হয় না। কিছুটা অস্বস্তি বা চোখে চুলকানি অনুভব হতে পারে, যা কয়েক দিনের মধ্যে চলে যায়।

কতোদিনে স্বাভাবিক দৃষ্টি ফিরে আসে?

অনেক রোগীর দৃষ্টি ১–২ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। তবে সম্পূর্ণ নির্ভরযোগ্য দৃষ্টি পেতে ১–২ সপ্তাহ সময় লাগতে পারে।

ছানি অপারেশনের পর কি চশমা লাগবে?

এটা নির্ভর করে আপনি Monofocal, Multifocal বা EDOF লেন্স বেছে নিয়েছেন কিনা। • Monofocal লেন্সে সাধারণত কাছের কাজের জন্য চশমা প্রয়োজন হয়। • Multifocal ও EDOF লেন্সে অনেক রোগী চশমা ছাড়া চলতে পারেন।

অপারেশনের পর কি সাবধানে থাকতে হবে?

চোখে পানি না ঢোকানো; চোখ না কচলানো; ডাক্তারের দেওয়া ড্রপ নিয়মিত ব্যবহার; ধুলাবালি ও ভারী কাজ থেকে বিরত থাকা; সময়মতো ফলোআপ চেকআপ করা।

অপারেশনের পর কতদিন বিশ্রাম দরকার?

বেশিরভাগ রোগী ২–৩ দিন পর থেকে হালকা কাজ করতে পারেন। তবে চোখ পুরোপুরি সুস্থ হতে ৩–৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগে।

অপারেশনের জন্য লেন্স কিভাবে নির্বাচন করা হয়?

ডাক্তারের পরামর্শে আপনার চোখের পাওয়ার, জীবনযাপন ও চাহিদা অনুযায়ী লেন্স নির্বাচন করা হয়। ফোকাস আই হসপিটালে আমরা Monofocal, Multifocal, Trifocal ও EDOF লেন্স ব্যবহার করি।

ফ্যাকো অপারেশনের খরচ কত?

খরচ নির্ভর করে লেন্সের ধরন ও অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ওপর। ফোকাস আই হসপিটালে আপনি পাবেন বিভিন্ন বাজেট অনুযায়ী প্যাকেজ।

ফ্যাকো অপারেশন কত বছর স্থায়ী হয়?

ফ্যাকো অপারেশনের পর বসানো লেন্স সাধারণত আজীবন স্থায়ী হয়। একবার সফল অপারেশনের পর সাধারণত দ্বিতীয়বার ছানি হওয়ার সম্ভাবনা থাকে না।

কি বয়সে ফ্যাকো করানো সবচেয়ে ভালো?

যখন ছানি আপনার দৃষ্টিতে সমস্যা তৈরি করে, তখন বয়স না দেখে চিকিৎসা প্রয়োজন। তবে ৫০ বছরের পর থেকে ছানি সাধারণত বেশি দেখা যায় এবং ফ্যাকো সেই সময়েই সবচেয়ে উপযুক্ত।

ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে ফ্যাকো অপারেশন করানো যাবে কি?

হ্যাঁ, তবে রোগ নিয়ন্ত্রণে থাকলে। ডায়াবেটিস/হাইপারটেনশন নিয়ন্ত্রণের পর নিরাপদভাবে ফ্যাকো করা যায়, এবং এসব ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশন হয়।

চোখের ছানির জন্য কি ওষুধে ভালো হয় না?

না। বর্তমানে ছানি নিরাময়ের জন্য কোনো প্রমাণিত ওষুধ নেই। একমাত্র স্থায়ী সমাধান হলো সার্জারি।

উভয় চোখে ছানি হলে কি একসাথে দুইটি চোখে অপারেশন করা যায়?

না, সাধারণত প্রথমে এক চোখ অপারেশন, এরপর ৭–১৪ দিন পর দ্বিতীয় চোখে করা হয়।

ফ্যাকো অপারেশনের ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া কী?

সাধারণভাবে ফ্যাকো একটি নিরাপদ ও আধুনিক পদ্ধতি। তবে খুব কম সংখ্যক ক্ষেত্রে সংক্রমণ, ইনফ্ল্যামেশন, লেন্স ডিসলোকেশন বা চোখে চাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে – যা অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণযোগ্য।

FAQs

কিছু সাধারন প্রশ্নোত্তর

ছানি কি?

কোনো কারণে চোখের স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়াকে চোখের ছানি বলে।

ছানি রোগের চিকিৎসা কি?

চোখের ছানি হলে অতি সত্ত্বর অপারেশন করাতে হবে। ফোকাস আই হাসপাতালে চোখের অত্যাধুনিক মেশিনে, ব্যাথা ও রক্তপাত মুক্ত ফ্যাকো অপারেশন করা হয়।

ছানি অপারেশন না করলে কি হয়?

চোখের প্রেসার ধীরে ধীরে বেড়ে যায়। পরবর্তীতে জটিলতা সৃষ্টি হয়ে গ্লকোমা হয়ে চোখ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।

ডায়াবেটিস জনিত চোখের কি কি সমস্যা হয়?

দীর্ঘ দিন ডায়াবেটিস থাকলে চোখের রেটিনায় পানি জমে, রক্ত ক্ষরণ হয়, রেটিনা ছিড়ে গিয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে।

ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে করণীয় কি?

ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখুন। বছরে অন্তত একবার চোখের রেটিনা পরীক্ষা করান। কোনো ধরনের রেটিনা রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। ফোকাস আই হাসপাতালে চোখের ডায়াবেটিস জনিত সমস্যা নির্ণয় ও আধুনিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে।

গ্লকোমা কি?

গ্লকোমা চোখের নীরব ঘাতক। চোখের প্রেসার বেড়ে গিয়ে চোখের নার্ভ শুকিয়ে যাওয়াকে গ্লকোমা বলে। রোগী কিছু বুঝে ওঠার আগেই চোখের ক্ষতি হয়ে যায়।

গ্লকোমা প্রতিরোধে করণীয় কি?

নিয়মিত চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে। চল্লিশ বছর বয়সের পর বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করান। রোগ ধরা পড়লে পরামর্শ ও চিকিৎসা মেনে চলুন। ফোকাস আই হাসপাতালে গ্লকোমা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক গ্লকোমা চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

শিশুদের চোখের সমস্যা?

আধুনিক যুগে শিশুদের চোখের সমস্যা খুব বেশি দেখা দিচ্ছে। স্কুলে ভর্তির পূর্বে অন্তত একবার আপনার শিশুকে চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে। স্কুলে ও বাড়িতে শিশু চোখে ঠিকমত দেখছে কি না যাচাই করুন।

Get Your Eyes Checked

আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন — অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।